দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে কবি জীবনানন্দ দাস–এর কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। কয়েক দফা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর এবার ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির ঘোষণা এসেছে।
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, বিশাল এক ফটকের দরজার ওপরে ময়ূরের পেখমের মতো নকশায় তৈরি রাজমুকুট। দরজার বড় একটি চাবির ছিদ্র দিয়ে একজন ব্যক্তিকে উঁকি দিতে দেখা যায়। রহস্যঘেরা এই পোস্টার সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
পোস্টার শেয়ার করে নাবিলা ক্যাপশনে লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণে ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। শুরু থেকেই সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল।
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। তবে দেশের তৎকালীন পরিস্থিতিসহ বিভিন্ন কারণে একাধিকবার মুক্তির তারিখ পেছাতে হয়।
সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহেল মন্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বি, রূপন্তি আকিদ এবং শরিফ সিরাজের মতোী কুশলীরা।
বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত কবিতা ‘বনলতা সেন’-এর রহস্যময় আবহ বড় পর্দায় কেমনভাবে উঠে আসে, তা দেখতে এখন ঈদের অপেক্ষায় দর্শকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন