আগামী ১৬ মে শনিবার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। সফরকালে তিনি নারায়ণগঞ্জ হয়ে সড়কপথে চাঁদপুরে যাবেন বলে জানা গেছে। প্রিয় নেতাকে রাজকীয় অভ্যর্থনা জানাতে জেলা ও মহানগর রাজনীতিতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের শীর্ষ নেতারা নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর সফরে যাচ্ছেন। এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
প্রস্তুতি সভায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
নেতাকর্মীদের শনিবার সকাল সাড়ে ৭টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে ১০তলা এলাকা পর্যন্ত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ইউনিটকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ সুসজ্জিত হয়ে সারিবদ্ধভাবে অবস্থান নিতে বলা হয়েছে।
সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম সজল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলার বিষয়েও কঠোর থাকতে হবে। জনভোগান্তি এড়িয়ে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের নেতাকে বরণ করে নেব।”
সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় সভায় যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল ও সাইফুল আলম সজিবসহ আহ্বায়ক কমিটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপনসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।
সভা শেষে নেতাকর্মীরা প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিভিন্ন এলাকায় প্রচার ও গণসংযোগ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন