ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের আহ্বান

হাটহাজারীতে মাদকবিরোধী শপথ

হাটহাজারীতে মাদকবিরোধী শপথ
ছবি : প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা সভা, আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬, মাদকবিরোধী শপথ গ্রহণ এবং অসহায় মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠান।

বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত হাটহাজারী গড়তে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য ও মতামত উপস্থাপন করেন। পরে প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও উপস্থিত সুধীজনদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মাদক, সামাজিক অবক্ষয় ও সচেতনতা নিয়ে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরে। অতিথিরা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাভাবনা ও সচেতনতার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং হালদা নদীপাড়ের জেলেদের বিকল্প জীবিকায়নের অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাভিত্তিক রচনা এবং বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মাদকবিরোধী শপথ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ