ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৫

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৫
ছবি : সংগৃহীত

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আজ মঙ্গলবার তাদের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (১১ মে সকাল আটটা থেকে ১২ মে সকাল আটটা) এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।  এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৫৬৭।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৫

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আজ মঙ্গলবার তাদের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (১১ মে সকাল আটটা থেকে ১২ মে সকাল আটটা) এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।  এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৫৬৭।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ