বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে জাহাজ চলাচলের জন্য নতুন নিয়ম চালু করেছে ইরান।
নতুন নিয়ম অনুযায়ী, প্রণালি দিয়ে যাতায়াতকারী সব জাহাজকে আগে থেকে ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে।
লয়েড’স লিস্ট জানায়, ‘পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ নামের একটি সংস্থা এই নিয়ম কার্যকর করেছে। এতে বলা হয়েছে, জাহাজগুলোকে ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে, যেখানে মালিকানা, বীমা, ক্রু, পণ্য, রুট ও গন্তব্যসহ ৪০টির বেশি তথ্য উল্লেখ করতে হবে। যাচাই-বাছাই শেষে অনুমতি দেওয়া হবে।
তবে টোলের পরিমাণ ও আদায় পদ্ধতি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালিতে তেহরানের সার্বভৌম নিয়ন্ত্রণ আরও সুসংহত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজগুলোকে নির্দেশনা পাঠাতে ইমেইল ব্যবহার করছে বলেও জানানো হয়।
এদিকে সতর্ক করা হয়েছে, ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তার দায় সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।
তেহরান এখনো স্পষ্ট করেনি কোন দেশ বা জাহাজের জন্য বিশেষ ছাড় থাকবে কিনা। তবে ইরানের এক সামরিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য প্রণালি পার হওয়া আরও কঠিন হতে পারে।
বিশ্লেষকদের মতে, নতুন এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে পারে, কারণ হরমুজ প্রণালি বিশ্ব তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন