ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পরিস্থিতিকে ‘ম্যাসিভ লাইফ সাপোর্ট’ অবস্থার সঙ্গে তুলনা করেন এবং বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এটি অত্যন্ত দুর্বল ও অনিশ্চিত।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বর্তমান যুদ্ধবিরতির টিকে থাকার সম্ভাবনা খুবই কম। তার মতে, পরিস্থিতি এমন যে, এটি কার্যত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ ঘালিবাফ জানিয়েছেন, যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

এর আগে যুদ্ধবিরতি চুক্তি ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা যায়। ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খোলার শর্তে প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র সেটিকে প্রত্যাখ্যান করে। ট্রাম্প ওই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন।

পরবর্তীতে ইরানের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রস্তাব দায়িত্বশীল ও ন্যায্য। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের শর্তগুলো বাস্তবসম্মত নয়।

এদিকে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান ওই এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থানে রয়েছে বলে জানা গেছে, যার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন গভীর সংকটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ