ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১০ মে) লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মো. শামীম আহমেদের ছেলে মো. শিশির ইসলাম (২৫)কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে আটক যুবককে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১০ মে) লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মো. শামীম আহমেদের ছেলে মো. শিশির ইসলাম (২৫)কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে আটক যুবককে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ