আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। রোববার আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পরিষদীয় দলের নেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। নেতা নির্বাচিত হওয়ার পর হিমন্ত লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সরকার গঠনের দাবি জানান। আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এনডিএর পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় হিমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে আসামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের আসাম বিধানসভায় এককভাবে ৮২টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। জোটগতভাবে এনডিএ পেয়েছে ১০২টি আসন। এ নির্বাচনে বিজেপির সঙ্গে আসাম গণপরিষদ, বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট এবং রাভা-হাজং যৌথ মঞ্চ জোটবদ্ধ হয়ে অংশ নেয়। ২০১৬ সালে আসামে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তখন মুখ্যমন্ত্রী করা হয় সর্বানন্দ সনোয়ালকে। ২০২১ সালে জয়ের পর তার পরিবর্তে হিমন্ত বিশ্বশর্মাকে দায়িত্ব দেওয়া হয়। এবারও তার নেতৃত্বে জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী পরিবর্তনের পথে যায়নি বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন সময়ে মুসলিম জনগোষ্ঠী নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন হিমন্ত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মন্তব্যের জেরেও তিনি বিতর্কের মুখে পড়েন। ওই বক্তব্যের পর ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন