ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গণভোট ও অংশগ্রহণমূলক ব্যবস্থার বিকল্প নেই: ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬

গণভোট ও অংশগ্রহণমূলক ব্যবস্থার বিকল্প নেই: ড. শফিকুল ইসলাম মাসুদ

জনগণের ভাগ্য উন্নয়নের জন্য গণভোট ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (৬ মে) বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পুরনো শাসনব্যবস্থায় দেশ আর পরিচালিত হতে পারে না। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের ধারায় জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক চেতনার সূচনা হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, জনগণের মতামতের ভিত্তিতে “জুলাই সনদ” বাস্তবায়ন করতে হবে।

ড. মাসুদ আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি এবং এ ক্ষেত্রে গণভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তিনি সরকারের প্রতি জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, জাতি ও আদর্শের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের ঐক্য বজায় রেখে জনগণের সেবায় কাজ অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হয় এবং এতে অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব থাকা উচিত নয়।

সভায় স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গণভোট ও অংশগ্রহণমূলক ব্যবস্থার বিকল্প নেই: ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

জনগণের ভাগ্য উন্নয়নের জন্য গণভোট ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (৬ মে) বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পুরনো শাসনব্যবস্থায় দেশ আর পরিচালিত হতে পারে না। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের ধারায় জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক চেতনার সূচনা হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, জনগণের মতামতের ভিত্তিতে “জুলাই সনদ” বাস্তবায়ন করতে হবে।

ড. মাসুদ আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি এবং এ ক্ষেত্রে গণভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তিনি সরকারের প্রতি জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, জাতি ও আদর্শের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের ঐক্য বজায় রেখে জনগণের সেবায় কাজ অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হয় এবং এতে অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব থাকা উচিত নয়।

সভায় স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ