আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি জানান, ওই সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন, যার মধ্যে খাল খনন কর্মসূচিও রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে এবং একনেক বৈঠকে তা উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। আগামী ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন