ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাম-রুবেলা ও পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬

হাম-রুবেলা ও পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে

হাম-রুবেলা, ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান এসে পৌঁছায়।

বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। এ চালানে হাম-রুবেলা, ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও রয়েছে।

টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৫ লাখ ডোজ হামের টিকা ইতোমধ্যে দেশে এসেছে। টিকা সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট তৈরি হবে না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা হয়েছে, যা সরকারের জন্য একটি অগ্রগতি। আগামী ১০ মে’র মধ্যে আরও হামসহ ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

হাম-রুবেলা ও পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

হাম-রুবেলা, ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান এসে পৌঁছায়।

বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। এ চালানে হাম-রুবেলা, ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও রয়েছে।

টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৫ লাখ ডোজ হামের টিকা ইতোমধ্যে দেশে এসেছে। টিকা সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট তৈরি হবে না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা হয়েছে, যা সরকারের জন্য একটি অগ্রগতি। আগামী ১০ মে’র মধ্যে আরও হামসহ ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ