পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা Suvendu Adhikari–এর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কলকাতা থেকে বাসায় ফেরার পথে তার গাড়ির পিছু নেয় সশস্ত্র দুর্বৃত্তরা। পরে গাড়ি লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই মারা যান চন্দ্রনাথ।
গুলিতে গাড়ির কাচ ভেঙে যায়। সামনের আসনে বসা চন্দ্রনাথের বুকে একাধিক গুলি লাগে বলে দাবি করেছে বিজেপি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন বুদ্ধদেব বেরা নামের আরেক ব্যক্তি। তাকে মধ্যমগ্রামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই গুলিবিদ্ধ গাড়িটি ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুর নির্বাচনে শুভেন্দু অধিকারীর পক্ষে কাজ করা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চন্দ্রনাথ রথ। আহত বুদ্ধদেব বেরাও সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটল। ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে বাড়ছে নানা আলোচনা ও উদ্বেগ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন