দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় তারকা সি. জোসেফ বিজয়, যিনি আজ “থালাপতি বিজয়” নামে পরিচিত, দীর্ঘ পরিশ্রম ও সাফল্যের পথ পেরিয়ে এই অবস্থানে পৌঁছেছেন। তিনি কেবল সিনেমার নায়ক নন, বরং এমন এক তারকা যার জন্য আলাদা করে সিনেমা তৈরি করা হয়। রজনীকান্ত ও কমল হাসানের পর কলিউডে তার অবস্থান অন্যতম শীর্ষে।
সম্প্রতি তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) উল্লেখযোগ্য জয় পায়, যা তার জনপ্রিয়তাকে আরও একধাপ বাড়িয়ে দেয়। তিনি নিজেও একাধিক আসন থেকে জয়লাভ করেন।
বিজয়ের নাম “থালাপতি” হওয়া নিয়ে ভক্তদের মধ্যে সবসময় কৌতূহল ছিল। “থালাপতি” শব্দের অর্থ হলো সেনাপতি বা নেতা। এই উপাধি পাওয়ার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক প্রথা।
তামিল চলচ্চিত্রে তারকাদের প্রায় দেবতুল্য মর্যাদা দেওয়া হয় এবং তাদের জন্য বিশেষ উপাধি ব্যবহারের প্রচলন রয়েছে। এই সংস্কৃতির সূচনা করেন কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ এম. জি. রামচন্দ্রন (এমজিআর), যিনি “মাক্কাল থিলাগাম” নামে পরিচিত ছিলেন। পরবর্তীতে শিবাজি গণেশন, অজিত এবং বিজয়ের মতো তারকারাও এমন উপাধিতে ভূষিত হন।
বিজয়ের ক্যারিয়ার শুরু হয় শিশুশিল্পী হিসেবে এবং ১৯৯২ সালে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। শুরুতে তাকে “ইলাইয়া থালাপতি” বলা হতো, যার অর্থ “তরুণ সেনাপতি”। ১৯৯৪ সালের “রাসিগান” সিনেমার পর এই উপাধি জনপ্রিয়তা পায় এবং ভক্তরা তা গ্রহণ করে নেন।
প্রায় তিন দশক ধরে তিনি “ইলাইয়া থালাপতি” নামেই পরিচিত ছিলেন। তবে ২০১৭ সালে পরিচালক অ্যাটলি ও বিজয়ের উদ্যোগে তার উপাধি পরিবর্তন করে শুধু “থালাপতি” রাখা হয়, যার অর্থ নেতৃত্ব বা সেনাপতি। এই পরিবর্তন ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।
ধীরে ধীরে সিনেমা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে বিজয়কে কেবল একজন অভিনেতা নয়, বরং একজন সম্ভাব্য রাজনৈতিক নেতার প্রতীক হিসেবেও দেখতে শুরু করেন তার ভক্তরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন