ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৬

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি জানায় এবং অনুরোধ করে, কনস্যুলেটের একজন প্রতিনিধি যেন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহতদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন।

কনস্যুলেট সূত্র জানায়, সমাবর্তনে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করবেন।

এর পাশাপাশি জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় সময় ৬ মে টাম্পায় প্রথম জানাজার পর ৭ মে ঢাকার উদ্দেশে পাঠানো হবে। মরদেহ দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিখোঁজ হন। পরে কয়েকদিন অনুসন্ধানের পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেটকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে নিহত দুই শিক্ষার্থীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি জানায় এবং অনুরোধ করে, কনস্যুলেটের একজন প্রতিনিধি যেন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহতদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন।

কনস্যুলেট সূত্র জানায়, সমাবর্তনে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করবেন।

এর পাশাপাশি জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় সময় ৬ মে টাম্পায় প্রথম জানাজার পর ৭ মে ঢাকার উদ্দেশে পাঠানো হবে। মরদেহ দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিখোঁজ হন। পরে কয়েকদিন অনুসন্ধানের পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেটকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে নিহত দুই শিক্ষার্থীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ