নওগাঁ শহরের সিও বাজার এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ মে ২০২৬) পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন।
অভিযান চলাকালে বাজারের দুটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে মোট ৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এসব পলিথিন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী তা ব্যবহার করে আসছিলেন বলে জানা যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয় এবং মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝেও সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন