ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সহকারী পরিচালক নাজমুল হোসাইনের তৎপরতায় অবৈধ ইটভাটায় অভিযান: রানীনগরে জরিমানা ৩ লাখ টাকা

ছবি : প্রতিনিধি

নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (০৪ মে ২০২৬) নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ ফারজানা সুলতানার নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার চকাদিন এলাকায় অবস্থিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’ নামের একটি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

এ অপরাধে ভাটাটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। তার সার্বিক তত্ত্বাবধান ও সক্রিয় ভূমিকার ফলে অভিযানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটা ও অন্যান্য কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

সহকারী পরিচালক নাজমুল হোসাইনের তৎপরতায় অবৈধ ইটভাটায় অভিযান: রানীনগরে জরিমানা ৩ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (০৪ মে ২০২৬) নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ ফারজানা সুলতানার নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার চকাদিন এলাকায় অবস্থিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’ নামের একটি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

এ অপরাধে ভাটাটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। তার সার্বিক তত্ত্বাবধান ও সক্রিয় ভূমিকার ফলে অভিযানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটা ও অন্যান্য কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ