জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রকে কার্যকর করতে রাষ্ট্রের আমলাতন্ত্রকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে, শাসকের ভূমিকায় নয়।
সোমবার জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত ‘জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ।
স্পিকার বলেন, জেলা প্রশাসকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় নির্বাচনে তারা রিটার্নিং কর্মকর্তার ভূমিকা পালন করেন। তার মতে, গত ১৬ বছরের লীগ সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ছিল।
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে।
স্পিকার দাবি করেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জনগণের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয় : স্পিকার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন