ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল বৃদ্ধের লাশ

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের দুই দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার সংলগ্ন নদীর পশ্চিম তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নিখিল মালো ওরফে টেপা (৬০)। তিনি উপজেলার ঘারুয়া গ্রামের মৃত ক্ষেত্র মালোর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি ভাঙ্গা থানায় জানায়। খবর পেয়ে থানার এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখিল মালো গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

পরিবারের সদস্যরা আরও জানান, তিনি পূর্বে স্ট্রোক করেছিলেন এবং সেই কারণে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে ধারণা করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল বৃদ্ধের লাশ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের দুই দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার সংলগ্ন নদীর পশ্চিম তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নিখিল মালো ওরফে টেপা (৬০)। তিনি উপজেলার ঘারুয়া গ্রামের মৃত ক্ষেত্র মালোর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি ভাঙ্গা থানায় জানায়। খবর পেয়ে থানার এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখিল মালো গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

পরিবারের সদস্যরা আরও জানান, তিনি পূর্বে স্ট্রোক করেছিলেন এবং সেই কারণে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে ধারণা করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ