সিলেটের ওসমানীনগর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে প্রখ্যাত সাংবাদিক হারুনুর রশিদ হারুনের অকাল প্রয়াণে।
তিনি ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক হিসেবে সুপরিচিত ছিলেন।
শুক্রবার (১ মে) ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার কর্মময় জীবনের অবদান স্মরণ করে শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে বড়াইয়া কাজিরগাঁও কদমতলা তাজপুর শাহী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
সাংবাদিক হারুনুর রশিদ হারুন কেবল পেশাগত দায়িত্বেই নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার এই অকাল প্রয়াণে এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও সমাজসেবককে হারালো।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন