ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

ছবি : প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫–২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে রিদম রয়েলস স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) চৈতন্য রাজবংশী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রশিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দিন, মংএসিং চাক, নাংফ্রা খূমীসহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে আরও অংশ নেন দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, আব্দুস ছবুর মেম্বার, সাংবাদিক মুহাম্মদ আলী, শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকরা।

খেলা চলাকালে ধারাভাষ্য প্রদান করেন আলেক রশিদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতাই নয়, বরং জেলার ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং তরুণ খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫–২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে রিদম রয়েলস স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) চৈতন্য রাজবংশী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রশিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দিন, মংএসিং চাক, নাংফ্রা খূমীসহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে আরও অংশ নেন দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, আব্দুস ছবুর মেম্বার, সাংবাদিক মুহাম্মদ আলী, শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকরা।

খেলা চলাকালে ধারাভাষ্য প্রদান করেন আলেক রশিদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতাই নয়, বরং জেলার ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং তরুণ খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ