পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানসহ স্থানীয়দের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
১৬এপ্রিল বৃহস্পতিবার সকালে বান্দরবানের সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও মাঝের পাড়ায় সাংগ্রাই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার উন্নয়ন করা এবং বহিবিশ্বে বান্দরবানের সংস্কৃতিকে তুলে ধরতে বর্তমান সরকার কাজ করে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে কাজ শুরু করেছিলেন মন্তব্য করে প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ শুরু করেছেন আর ভূমি সমস্যার সমাধানের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা হবে।
এসময় বান্দরবান ৩০০নং আসনের সদস্য সাচিং প্রু জেরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, বান্দরবানের জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সদর থানা ওসি শাহেদ পারভেজ,সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা,বান্দরবানে কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন