ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

খেলাধুলা ডেস্ক
খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন টুর্নামেন্ট কাঠামো ও ম্যাচ সংখ্যা বৃদ্ধির কারণে খেলোয়াড়দের অযাচিত নিষেধাজ্ঞা এড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ফিফা ‘অ্যামনেস্টি’ পদ্ধতি চালুর কথা ভাবছে। এ ব্যবস্থায় টুর্নামেন্টের নির্দিষ্ট দুই ধাপে খেলোয়াড়দের আগের হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। ফলে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের পর নতুনভাবে কার্ড গণনা শুরু হবে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সব খেলোয়াড়ের জমে থাকা হলুদ কার্ড শূন্য করা হবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শেষে আবারও আগের হলুদ কার্ড মুছে দেওয়া হবে। এতে সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের নিষিদ্ধ হওয়ার ঝুঁকি কমবে বলে মনে করছে ফিফা।

বর্তমান নিয়মে বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। আগের ৩২ দলের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে একটি দলকে পাঁচ ম্যাচ খেলতে হতো। ফলে ধারাবাহিকভাবে কার্ড জমলে বড় ম্যাচের আগে নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হতো।

তবে ২০২৬ বিশ্বকাপ থেকে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হচ্ছে। এর ফলে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যাও বাড়ছে। নতুন ফরম্যাটে নকআউট পর্বে অতিরিক্ত একটি রাউন্ড যুক্ত হওয়ায় সেমিফাইনালে যেতে একটি দলকে ছয়টি ম্যাচ খেলতে হতে পারে। স্বাভাবিকভাবেই হলুদ কার্ড জমার সম্ভাবনাও বাড়বে।

ফিফার অভিমত, নতুন বাস্তবতায় আগের নিয়ম বহাল থাকলে অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ মিস করতে পারেন। তাই পুরো নিয়ম বদলে না দিয়ে নির্দিষ্ট ধাপে কার্ড মওকুফ করাই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।

শুরুতে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার সীমা দুই থেকে বাড়িয়ে তিন করার আলোচনা ছিল। তবে পরে ফিফা মনে করেছে, সীমা বাড়ানোর চেয়ে ধাপভিত্তিক কার্ড বাতিলের ব্যবস্থা খেলাধুলার প্রতিযোগিতামূলক ভারসাম্য রক্ষা করবে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার (২৮ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিল বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। বৈঠকে অনুমোদন পেলে ২০২৬ বিশ্বকাপেই নতুন নিয়ম কার্যকর হতে পারে।

ফুটবল বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে খেলোয়াড়রা অপ্রয়োজনীয় সতর্কতা নিয়ে খেলবেন না, একই সঙ্গে দর্শকরাও সেরা খেলোয়াড়দের বড় ম্যাচে দেখতে পারবেন। তবে সমালোচকদের একাংশের মত, অতিরিক্ত ছাড় দিলে শৃঙ্খলাজনিত নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হতে পারে।

আগামী ১১ জুন থেকে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যৌথভাবে আসরটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবার অংশ নেবে ৪৮টি দল।

বিষয় : ২০২৬ বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ