ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কানাডিয়ান অভিনেতা রিচার্ড ডোনাটের প্রয়াণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬

কানাডিয়ান অভিনেতা রিচার্ড ডোনাটের প্রয়াণ

কানাডার খ্যাতিমান অভিনেতা রিচার্ড ডোনাট মারা গেছেন। গত ২৮ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি সঙ্গী থমাস, দুই ছেলে ওয়েন ও মরগান, চার নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারে প্রকাশিত এক প্রতিবেদনে রিচার্ড ডোনাটের মৃত্যুর খবর সামনে আসে। এরপরই চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

রিচার্ড ডোনাট কানাডার নোভা স্কোশিয়ার ব্রিজওয়াটারের বাসিন্দা ছিলেন। ১৯৪১ সালের ১ জুন নোভা স্কোশিয়ার কেন্টভিলে জন্মগ্রহণ করেন তিনি। তার পূর্ণ নাম রিচার্ড ফ্রাঁসোয়া ডোনাট। অভিনয় পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ঘটে।

তার চাচা ছিলেন ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা রবার্ট ডোনাট, যিনি দ্য থার্টি নাইন স্টেপস এবং গুড বাই, মি. চিপস-এ অভিনয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। বড় ভাই পিটার ডোনাটও ছিলেন প্রতিষ্ঠিত অভিনেতা। তিনি দ্য এক্স ফাইলস সিরিজে এজেন্ট ফক্স মুল্ডারের বাবার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান।

রিচার্ড ডোনাট ১৯৬৭ সালে ন্যাশনাল থিয়েটার স্কুল অব কানাডা থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর অভিনয়জগতে পেশাদারভাবে যাত্রা শুরু করেন। সত্তরের দশকের মাঝামাঝি তিনি টরন্টোতে পাড়ি জমান এবং ১৯৭৪ সালে ব্রডওয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন। থিয়েটারে তার শক্তিশালী উপস্থিতি এবং কণ্ঠনৈপুণ্য দ্রুত তাকে স্বতন্ত্র অবস্থানে নিয়ে যায়।

টেলিভিশন পর্দায় তিনি সবচেয়ে বেশি আলোচিত হন হ্যাভেন সিরিজে ভিন্স টিগস চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ সিজনে তিনি এ চরিত্রে অভিনয় করেন। স্টিফেন কিংয়ের উপন্যাসিকা দ্য কলোরেডো কিড অবলম্বনে নির্মিত সিরিজটি কানাডা ও যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এ ছাড়া এমিলি অব নিউ মুন এবং ব্ল্যাকফ্লাই-এ অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন তিনি। চলচ্চিত্রে মাই আমেরিকান কাজিন, দ্য ওয়েট অব ওয়াটার এবং অ্যামেলিয়াসহ বেশ কিছু আলোচিত প্রযোজনায় অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি তার কণ্ঠস্বরও ছিল দর্শক-শ্রোতাদের কাছে সমাদৃত। প্রতি বছর বড়দিনের সকালে রেডিওতে তিনি রবার্ট লুইঁ স্টিভেনসন-এর কবিতা ক্রিসমাস অ্যাট সি আবৃত্তি করতেন। মঞ্চে অসাধারণ অবদানের জন্য তিনি মর্যাদাপূর্ণ ডোরা ম্যাভর মুর অ্যাওয়ার্ড অর্জন করেন।

রিচার্ড ডোনাটের মৃত্যুতে কানাডার অভিনয়জগৎ একজন অভিজ্ঞ ও বহুমাত্রিক শিল্পীকে হারাল। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার অবদান দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।

#আরএ

বিষয় : রিচার্ড ডোনাট

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কানাডিয়ান অভিনেতা রিচার্ড ডোনাটের প্রয়াণ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ