দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং পালশা ইউনিয়নের বামনগড়া আধাটিকা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতবাড়ি থেকে মাদক কেনাবেচা ও সেবনের সময় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জোবায়ের প্রধান (৩০), মো. হযরত আলী প্রধান (৩৮), মো. আবু হানিফ (২২), মো. আসাদুল ইসলাম (৩০), মো. মনিরুল ইসলাম (৩০) এবং মো. মেহেদী হাসান (২৯)। তাদের সবার বাড়ি ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানের সময় প্রধান আসামি জোবায়ের প্রধানের হেফাজত থেকে ৫০ পিস কমলা রঙের নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন