নড়াইল জেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ উজির আলী (৪৩) এবং মোঃ মাসুম বিল্লাহ (৪০)। তারা দুজনই নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের বাসিন্দা। সৈয়দ উজির আলী মৃত হেমায়েত আলীর ছেলে এবং মোঃ মাসুম বিল্লাহ মোঃ ছানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখে নড়াইল সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের জনৈক মামুনের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মাদকমুক্ত নড়াইল গঠনের লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন