ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বনাথে ‘আব্দুল জালাল’-এর বিরুদ্ধে সোনাপুর এলাকাবাসীর মানববন্ধন

ছবি : প্রতিনিধি

 সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীর দান করা ড্রিপ টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে অসহায় পরিবারকে বাধা দেওয়া এবং মসজিদের মোতাওয়াল্লীসহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে গোলচন্দ বাজারে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বৃহত্তর সোনাপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের অর্থায়নে স্থাপিত একটি ড্রিপ টিউবওয়েল থেকে ছয়টি অসহায় পরিবার পানি ব্যবহার করে আসছিল। অভিযোগ রয়েছে, আব্দুল জালাল নামের এক ব্যক্তির পক্ষ থেকে তাদের পানি ব্যবহারে বাধা দেওয়া হয়। একইসঙ্গে সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমানসহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা এলাকাবাসীর মতে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল জালাল দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের প্রভাব বিস্তার করে আসছেন। তারা তাকে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ও চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তাদের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের কারণে গ্রামের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন এবং সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমানের সভাপতিত্বে এবং সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বি ও বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি। তারা বলেন, একটি দান করা পানির উৎস থেকে সুবিধা নিতে বাধা দেওয়া এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অনৈতিক ও অগ্রহণযোগ্য।

এসময় উপস্থিত ছিলেন সোনাপুর গ্রামের বিভিন্ন বয়সী ও পেশার মানুষ। তারা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান, যাতে অসহায় পরিবারগুলো পুনরায় নিরাপদে পানির সুবিধা ব্যবহার করতে পারে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বনাথে ‘আব্দুল জালাল’-এর বিরুদ্ধে সোনাপুর এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ