ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

ছবি : গাঁজাসহ গ্রেপ্তারকৃত নারী মাদককারবারি সুবর্ণা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সুবর্ণা (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে তার নিজ বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুবর্ণা উপজেলার পূর্ব জাংগাল এলাকার বাসিন্দা। তিনি নজরুল ইসলামের স্ত্রী এবং জুলেখা বেগমের মেয়ে। দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী সাব-ইন্সপেক্টর মো. আরিফ হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের প্রভাব ছিল। পুলিশের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সুবর্ণা (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে তার নিজ বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুবর্ণা উপজেলার পূর্ব জাংগাল এলাকার বাসিন্দা। তিনি নজরুল ইসলামের স্ত্রী এবং জুলেখা বেগমের মেয়ে। দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী সাব-ইন্সপেক্টর মো. আরিফ হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের প্রভাব ছিল। পুলিশের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ