ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে অমানবিক আচরণ ও নার্সের ঔদ্ধত্য

ইসমাইল খান নিয়াজ
ইসমাইল খান নিয়াজ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে অমানবিক আচরণ ও নার্সের ঔদ্ধত্য
ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ নতুন নয়। তবে এবার গাইনী ওয়ার্ডের এক নার্সের আচরণ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গাইনী ওয়ার্ডের নার্স তানজিলা আক্তার হাসপাতালে আসা এক নারীর সঙ্গে থাকা যুবক তাকে “আন্টি” বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে পড়েন। এরপর তিনি ওই যুবক ও ভুক্তভোগী নারীর সঙ্গে উচ্চস্বরে তর্কে জড়িয়ে পড়েন এবং অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, বিষয়টি সামান্য সম্বোধনকে কেন্দ্র করে শুরু হলেও দ্রুত তা উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, অভিযুক্ত নার্স উত্তেজিত ভঙ্গিতে সামনে এগিয়ে যাচ্ছেন, যা উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও বিস্ময়ের সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও তিনি ধৈর্য ও পেশাগত আচরণ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। এক পর্যায়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমার বিরুদ্ধে যা করার করেন,”—যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এমনিতেই নানা ধরনের ভোগান্তির শিকার হন। সেখানে সেবাদানকারী একজন স্বাস্থ্যকর্মীর এমন রূঢ় ও অসংযত আচরণ স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ও উপস্থিত লোকজন দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে অমানবিক আচরণ ও নার্সের ঔদ্ধত্য

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ নতুন নয়। তবে এবার গাইনী ওয়ার্ডের এক নার্সের আচরণ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গাইনী ওয়ার্ডের নার্স তানজিলা আক্তার হাসপাতালে আসা এক নারীর সঙ্গে থাকা যুবক তাকে “আন্টি” বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে পড়েন। এরপর তিনি ওই যুবক ও ভুক্তভোগী নারীর সঙ্গে উচ্চস্বরে তর্কে জড়িয়ে পড়েন এবং অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, বিষয়টি সামান্য সম্বোধনকে কেন্দ্র করে শুরু হলেও দ্রুত তা উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, অভিযুক্ত নার্স উত্তেজিত ভঙ্গিতে সামনে এগিয়ে যাচ্ছেন, যা উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও বিস্ময়ের সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও তিনি ধৈর্য ও পেশাগত আচরণ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। এক পর্যায়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমার বিরুদ্ধে যা করার করেন,”—যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এমনিতেই নানা ধরনের ভোগান্তির শিকার হন। সেখানে সেবাদানকারী একজন স্বাস্থ্যকর্মীর এমন রূঢ় ও অসংযত আচরণ স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ও উপস্থিত লোকজন দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ