ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

ছবি : মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মো. হানিফ; নগর ভাওলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মো. মিস্টার (২৩); টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬); ভাওলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মো. রনি ইসলাম (২৪); ভূজারীপাড়া এলাকার সিতিন রায়ের ছেলে কমল রায় (২৫); ভাওলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তৌকির (৩৪)।

এছাড়া পাশ্ববর্তী বোদা উপজেলার বড় শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মো. মামুনুর রশিদ এবং বড় শশী নুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে রাগিব; নীলফামারী জেলার ডোমার উপজেলার সাব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মো. জহিরুলও দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন।

অন্যদিকে, নগর ভাওলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫)-এর কাছ থেকে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাহমিনা বেগম নামে এক নারীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ