ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

ছবি : মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন আকলিমা বেগম (৪৫)। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের লিটন ফকিরের স্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আকলিমা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তাদের কোনো ছেলে সন্তান নেই। দারিদ্র্যের কারণে স্বামীর চিকিৎসার সময় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পরিবার ও আত্মীয়-স্বজনের অনুরোধে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গত তিন মাস ধরে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকাকালে এলাকার কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নিয়মিত মাসোহারা নিতেন এবং নিজেরাও মাদক সেবন করতেন। বর্তমানে তিনি এ কার্যক্রম বন্ধ করে দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

আকলিমা বেগম আরও জানান, গত ৩০ মার্চ দেলোয়ার বেগ, খন্দকার নজরুল ইসলাম ও কবির মাতুব্বর তার বাড়িতে ভাঙচুর চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি বলেন, “আমি আমার জীবনের ভুল সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন আকলিমা বেগম (৪৫)। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের লিটন ফকিরের স্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আকলিমা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তাদের কোনো ছেলে সন্তান নেই। দারিদ্র্যের কারণে স্বামীর চিকিৎসার সময় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পরিবার ও আত্মীয়-স্বজনের অনুরোধে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গত তিন মাস ধরে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকাকালে এলাকার কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নিয়মিত মাসোহারা নিতেন এবং নিজেরাও মাদক সেবন করতেন। বর্তমানে তিনি এ কার্যক্রম বন্ধ করে দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

আকলিমা বেগম আরও জানান, গত ৩০ মার্চ দেলোয়ার বেগ, খন্দকার নজরুল ইসলাম ও কবির মাতুব্বর তার বাড়িতে ভাঙচুর চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি বলেন, “আমি আমার জীবনের ভুল সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ