সিলেটের বিশ্বনাথ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আব্দুল মুমিন (৩২) এবং জানাইয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহার মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আব্দুল মুমিনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী এএসআই ফুল মিয়া জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই ঘরটি ঘিরে ফেলা হয়, ফলে তারা পালানোর সুযোগ পায়নি।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩)। শনিবার (৪ এপ্রিল) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক সরবরাহ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন