নড়াইলের কালিয়া উপজেলায় আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান জোরদার করেছে প্রশাসন। মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও তেল মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরছে।
জানা গেছে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর নির্দেশনায় কালিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, ভূমি ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এবং কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ, চাঁদাবাজি বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে বর্তমানে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষ করে পেট্রোল, অকটেন, ডিজেলসহ জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে যাতে সাধারণ মানুষ ক্রয় করতে পারে, সে বিষয়ে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে ভূমি ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস সরাসরি অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর অবস্থানের ফলে এলাকায় শৃঙ্খলা ফিরে আসছে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন।
কালিয়া উপজেলা বাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কালিয়াকে একটি আদর্শ উপজেলায় পরিণত করা সম্ভব হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন