ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আরজেএফ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন

কক্সবাজারে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কক্সবাজার জেলা শাখার সভাপতি ও ই টেন প্রাইম টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশ সমাচারের কক্সবাজার ব্যুরো প্রধান আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাতীয় দৈনিক নববাণী পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মোস্তফা জামান চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজার জেলা প্রতিনিধি শামসুল আলম শ্রাবণ এবং দৈনিক আমার বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. আবদুল হালিম।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নববাণীর স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল কক্স সময় টিভির ব্যবস্থাপনা সম্পাদক মো. রমজান আলী, বিজয় টিভির রামু উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম রনি, গ্লোবাল টেলিভিশনের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি দিদারুল আলম জিসান, এশিয়ান টেলিভিশনের উখিয়া উপজেলা প্রতিনিধি নুরুল আলম, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার মো. ইলিয়াস, নিউজ ২১ বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মো. শাহেদ, কক্স টিভির স্টাফ রিপোর্টার মনির, কাজল রেখা, শফিকা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। দেশের স্বার্থ, মানুষের কল্যাণ এবং সমাজের মঙ্গলের কথা মাথায় রেখে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও জোরদার করা জরুরি বলেও তারা মত দেন।

বক্তারা আরও বলেন, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কক্সবাজার জেলা শাখা সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।

আরজেএফ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবু পুন্য বর্ধন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আরজেএফ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ