ভাঙ্গা উপজেলার একটি গ্রামকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। উপজেলার ঘারুয়া ইউনিয়নর ঘারুয়া গ্রামে চার সন্তানের জননী নাগিস বেগম (৬০) তার কথিত প্রেমিক আবু বক্কার কাজি (৪৫) এর বাড়িতে এসে পরকীয়া বিয়ের দাবিতে অবস্থান নেওয়াকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগিস বেগম ও আবু বক্কার কাজির মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একাধিকবার তাদের একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে এলাকাবাসী দাবি করেন। এর আগে দু’বার তারা ঢাকার সাভার এলাকায় পালিয়ে গিয়েছিলেন। পরে আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনেন বলে জানা গেছে।
এদিকে আবু বক্কার কাজির বর্তমান সংসারে পাঁচ সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রী জানান, বর্তমানে তার স্বামী জেলে আছেন। তিনি বলেন, “আমার স্বামী যদি জেল থেকে এসে নাগিসকে ঘরে তুলে নেয়, তাতে আমার আপত্তি নেই। তবে এতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায়িত্ব কে নেবে?”
অন্যদিকে নাগিস বেগম দাবি করেছেন, আবু বক্কার কাজি তাকে বিয়ে করেছেন এবং তিনি এই বাড়িতেই থাকতে চান। তার ভাষ্য, “আবু বক্কার আমাকে বিয়ে করেছে। আমি এখানেই থাকব, আমি বক্কারের স্ত্রী।”
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর মধ্যে নানা আলোচনা চলছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওসহ বিভিন্ন পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন