ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং অসুস্থ এই রাজনৈতিক নেতার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে সার্বিক খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও এ সময় কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর পাশাপাশি হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ারকেয়ারের বিশেষ অ্যাম্বুলেন্স বিমানে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপির অন্যতম এই প্রভাবশালী নেতার অসুস্থতার খবরে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ