শুক্রবার রাতজুড়ে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উত্তর ইসরাইলের নাজারেথ শহরের নিকটবর্তী জারজির গ্রামে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইসরাইলি সরকারি সংবাদমাধ্যম কান নিউজ জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। হামলায় এলাকার বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে এবং একাধিক যানবাহনে আগুন ধরে যায়।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইরানের পাশাপাশি লেবাননের উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহও একই সময়ে হামলায় অংশ নেয়, যা ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি দ্বিমুখী চাপের পরিস্থিতি তৈরি করে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা পরিচালনা করে। সেই হামলার পর থেকে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। চলমান এই সংঘাত ক্রমশ তীব্র আকার ধারণ করছে এবং বেসামরিক জনগণের উপর এর প্রভাব ক্রমেই বাড়ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন