মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মাত্রায় ছড়িয়ে পড়তে থাকার মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, রাতভর তারা ইসরাইলের একাধিক শহর ও সামরিক স্থাপনায় সমন্বিত হামলা পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটি এই হামলার বিস্তারিত তুলে ধরে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, উত্তরাঞ্চলের ইয়ারা ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বেইত লিড সামরিক ঘাঁটি, তেল আবিবের কাছে অবস্থিত গ্লিলট ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী আটলিট ঘাঁটি লক্ষ্য করে। এই তিনটি ঘাঁটিই ইসরাইলের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি সেনাদের অবস্থানেও আর্টিলারি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। পাশাপাশি উপকূলীয় শহর নাহারিয়াকে লক্ষ্য করে ড্রোন ও রকেট নিক্ষেপ করা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য দাবিটি হলো মেরন এয়ার অপারেশনস কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটিতে বুধবারের ড্রোন হামলা নিয়ে। হিজবুল্লাহ জানিয়েছে, ওই হামলায় ঘাঁটিটির একটি রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ উপাদান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ইসরাইলের জন্য বিশেষ উদ্বেগের বিষয়।
তবে ইসরাইলের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের সঙ্গে একযোগে লেবানন রণাঙ্গনও সক্রিয় হয়ে উঠলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন