ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছবি : ভাসমান লাশ উদ্ধার

ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে গোয়ালাবাজারের মহামায়া ফার্নিচার গ্যালারির পাশে ইসলাম ম্যানশন সংলগ্ন উত্তর গোয়ালাবাজার এলাকার দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ডোবায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল হক ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তি পুরুষ এবং তাঁর বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, ওই ব্যক্তিকে গত কয়েকদিন ধরে গোয়ালাবাজার যাত্রী ছাউনির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল হক ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে গোয়ালাবাজারের মহামায়া ফার্নিচার গ্যালারির পাশে ইসলাম ম্যানশন সংলগ্ন উত্তর গোয়ালাবাজার এলাকার দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ডোবায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল হক ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তি পুরুষ এবং তাঁর বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, ওই ব্যক্তিকে গত কয়েকদিন ধরে গোয়ালাবাজার যাত্রী ছাউনির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল হক ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ