ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৬

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি

২০২৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির নির্বাচন নিয়ে ওঠা বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি। পাঁচ সদস্যের এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে বিসিবির ভবিষ্যত।

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

জাতীয় ক্রীড়া পরিষদ কমিটির কার্যপরিধিও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট সকলের কাছ থেকে ব্যাখ্যা ও নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই করে পুরো নির্বাচন প্রক্রিয়ার সব ধরনের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিকে।

উল্লেখ্য, ২০২৫ সালের বিসিবি নির্বাচন নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ছিল। ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে মনোনয়ন প্রক্রিয়া এবং নির্বাচন পরিচালনা পর্যন্ত বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগ দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকার পর এনএসসির এই তদন্ত কমিটি গঠন বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করবে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যত কী হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

২০২৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির নির্বাচন নিয়ে ওঠা বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি। পাঁচ সদস্যের এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে বিসিবির ভবিষ্যত।

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

জাতীয় ক্রীড়া পরিষদ কমিটির কার্যপরিধিও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট সকলের কাছ থেকে ব্যাখ্যা ও নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই করে পুরো নির্বাচন প্রক্রিয়ার সব ধরনের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিকে।

উল্লেখ্য, ২০২৫ সালের বিসিবি নির্বাচন নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ছিল। ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে মনোনয়ন প্রক্রিয়া এবং নির্বাচন পরিচালনা পর্যন্ত বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগ দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকার পর এনএসসির এই তদন্ত কমিটি গঠন বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করবে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যত কী হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ