ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিরাতুল কুরআন হিফজ মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টঙ্গী পূর্ব থানাধীন সরকার বাড়ি মনোয়ারা ইস্কুল সংলগ্ন কিরাতুল কুরআন হিফজ মাদরাসায় পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সন্ধ্যায় আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মোঃ আশিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী জনাব মোঃ সমির উদ্দিন বেপারি, যিনি একইসঙ্গে ৪৫ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি হুমায়ুন কবির দৌলতপুরী, সিনিয়র মুহাদ্দিস জামিয়া মাহমুদিয়া উত্তরা, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুহতামিম শাহাবুদ্দিন সরকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। আর-জু গুজার হিসেবে ছিলেন মাদরাসার সম্মানিত মুহতামিম মুফতি নাজমুল হাসান মিয়াজি।

প্রধান অতিথি সমির উদ্দিন বেপারি তার বক্তব্যে বলেন, “আমি দ্বীনি কাজে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও ইসলামের পক্ষে এই ধরনের কাজে সক্রিয় থাকব। ৪৫ নং ওয়ার্ডের আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই আমার জন্য দোয়া করবেন।”

অন্যান্য বক্তারা কুরআন শিক্ষা ও দ্বীনি খেদমতে অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, যুগে যুগে নবী ও রাসূলরা এ ধরনের কাজ করে গেছেন, এবং তাদের পথে অনুসরণ করে আমাদেরও কুরআন শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা উচিত।

অনুষ্ঠান দোয়া এবং তোবারক বিতরণের মাধ্যমে শেষ হয়। এতে সৌজন্য ছিলেন বি.আর.বি. এন্টারপ্রাইজ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কিরাতুল কুরআন হিফজ মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

টঙ্গী পূর্ব থানাধীন সরকার বাড়ি মনোয়ারা ইস্কুল সংলগ্ন কিরাতুল কুরআন হিফজ মাদরাসায় পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সন্ধ্যায় আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মোঃ আশিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী জনাব মোঃ সমির উদ্দিন বেপারি, যিনি একইসঙ্গে ৪৫ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি হুমায়ুন কবির দৌলতপুরী, সিনিয়র মুহাদ্দিস জামিয়া মাহমুদিয়া উত্তরা, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুহতামিম শাহাবুদ্দিন সরকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। আর-জু গুজার হিসেবে ছিলেন মাদরাসার সম্মানিত মুহতামিম মুফতি নাজমুল হাসান মিয়াজি।

প্রধান অতিথি সমির উদ্দিন বেপারি তার বক্তব্যে বলেন, “আমি দ্বীনি কাজে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও ইসলামের পক্ষে এই ধরনের কাজে সক্রিয় থাকব। ৪৫ নং ওয়ার্ডের আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই আমার জন্য দোয়া করবেন।”

অন্যান্য বক্তারা কুরআন শিক্ষা ও দ্বীনি খেদমতে অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, যুগে যুগে নবী ও রাসূলরা এ ধরনের কাজ করে গেছেন, এবং তাদের পথে অনুসরণ করে আমাদেরও কুরআন শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা উচিত।

অনুষ্ঠান দোয়া এবং তোবারক বিতরণের মাধ্যমে শেষ হয়। এতে সৌজন্য ছিলেন বি.আর.বি. এন্টারপ্রাইজ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ