ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সিরিয়ার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সিরিয়ার

লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে রাতভর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দামেস্ক। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দামেস্কের পশ্চিমে সেরঘায়া শহরের কাছে আঘাত হেনেছে। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

সিরিয়ার আরব সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়া-লেবানন সীমান্তে হিজবুল্লাহর সামরিক শক্তিবৃদ্ধির গতিবিধি তারা পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, সিরিয়াকে লক্ষ্য করে কোনো আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ক্রমশ ছড়িয়ে পড়ছে। গত সপ্তাহে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলে আক্রমণ চালালে লেবানন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে এবং ইসরাইল রাজধানী বৈরুতসহ লেবানন জুড়ে বিমান হামলা চালাচ্ছে।

দেশের ভেতরেও হিজবুল্লাহর বিরুদ্ধে সরব হয়েছেন লেবাননের নিজস্ব নেতারা। প্রেসিডেন্ট জোসেফ আউন সংগঠনটিকে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন। তবে সংসদীয় দলের প্রধান বলেছেন, এই পরিস্থিতিতে প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সিরিয়ার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে রাতভর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দামেস্ক। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দামেস্কের পশ্চিমে সেরঘায়া শহরের কাছে আঘাত হেনেছে। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

সিরিয়ার আরব সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়া-লেবানন সীমান্তে হিজবুল্লাহর সামরিক শক্তিবৃদ্ধির গতিবিধি তারা পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, সিরিয়াকে লক্ষ্য করে কোনো আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ক্রমশ ছড়িয়ে পড়ছে। গত সপ্তাহে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলে আক্রমণ চালালে লেবানন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে এবং ইসরাইল রাজধানী বৈরুতসহ লেবানন জুড়ে বিমান হামলা চালাচ্ছে।

দেশের ভেতরেও হিজবুল্লাহর বিরুদ্ধে সরব হয়েছেন লেবাননের নিজস্ব নেতারা। প্রেসিডেন্ট জোসেফ আউন সংগঠনটিকে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন। তবে সংসদীয় দলের প্রধান বলেছেন, এই পরিস্থিতিতে প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ