ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেতানিয়াহু নিহতের দাবি ইরানি গণমাধ্যমের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

নেতানিয়াহু নিহতের দাবি ইরানি গণমাধ্যমের

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তাসনিম নিউজের ফার্সি ভাষার প্রতিবেদনে মূলত সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যা মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে দাবি করা হয়। পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে পোস্টটি সত্যিই স্কট রিটারের কি না, তা যাচাই করা যায়নি।

প্রতিবেদনে হামলার সরাসরি কোনো প্রমাণ বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য নেই। পরিস্থিতিগত কিছু বিষয় তুলে ধরা হয়েছে মাত্র, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও প্রকাশ না পাওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদারের খবর এবং জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত হওয়া। ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দপ্তরের নথি অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয় ৭ মার্চ, যেদিন তিনি বিরশেবায় ইরানি হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।

এ ধরনের দাবি এটাই প্রথম নয়। গত ২ মার্চও একাধিক ইরানি সংবাদমাধ্যম অনুরূপ প্রতিবেদন প্রকাশ করে। সেবার দাবি করা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্রে প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে যাওয়ার পর নেতানিয়াহু নিহত হয়েছেন। পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা সেই খবরকে ভিত্তিহীন গুজব বলে নাকচ করে দেয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেতানিয়াহু নিহতের দাবি ইরানি গণমাধ্যমের

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ