অস্ট্রেলিয়ার সিডনিতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের (ট্রাব) আয়োজনে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০ জন সাংবাদিককে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের নারী ফুটবলের সাম্প্রতিক অগ্রগতি এবং এই সাফল্য তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ট্রাবের সভাপতি ও ভয়েস অফ সিডনি সম্পাদক অর্ক হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোজ ও গালিব ইবনে রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু এশিয়া কাপেই নয়, খুব শিগগিরই বাংলাদেশের মেয়েরা বিশ্বমঞ্চেও নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডনির সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাফুফের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ এবং নাট্যকার বেলাল ঢালী।
বক্তারা বলেন, মেয়েদের ফুটবলের ধারাবাহিক উন্নতির কারণেই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপের মতো বড় আসরে প্রতিনিধিত্ব করছে। আফঈদা, মিলি ও ঋতুপর্ণাদের মতো খেলোয়াড়রা নতুন প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন বলেও তারা মন্তব্য করেন। বিশেষ করে শক্তিশালী চীনের বিপক্ষে তাদের পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করেছে।
বাফুফে যদি নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা আরও সুসংহত করে, তাহলে ভবিষ্যতে আরও অনেক তরুণী এই খেলায় আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, একদিন অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বড় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের মেয়েরা খেলবে, সেই আশাতেই প্রবাসী বাঙালিরা অপেক্ষায় রয়েছেন।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিদ আউয়াল, সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস এবং বিডি ক্রিকটাইমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। দুই দেশের সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময় ও যোগাযোগ আরও জোরদার করার আহ্বান জানিয়ে বক্তারা অনুষ্ঠান শেষ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন