ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে সামরিক বাহিনী মোজতবা খামেনিকে 'ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ' নেতা হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে বিশেষজ্ঞ পরিষদ তাকে নির্বাচিত করার মধ্য দিয়ে দূরদর্শিতার পরিচয় দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইআরজিসি মোজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাহিনীটি জানিয়েছে, নতুন নেতার সব আদেশ পালনে তারা সদা প্রস্তুত থাকবে।
শুধু সামরিক বাহিনীই নয়, রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান এই নিয়োগের প্রতি সমর্থন জানিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার, আধাসামরিক বাহিনী বাসিজ, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, পুলিশ এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয় সবাই একযোগে মোজতবা খামেনির নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।
রাষ্ট্রের সামরিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর এই একযোগে সমর্থন ইরানের নতুন সর্বোচ্চ নেতার ক্ষমতা কাঠামো কতটা সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াচ্ছে, তার একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন