ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বান্দরবানে অভিযান: সাবেক কৃষক দল নেতা আটক, ১০৮ পিস ইয়াবা জব্দ

ছবি : সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলাতে পুলিশ একটি অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কৃষক দল সভাপতি ও লামা উপজেলা জিসাস সভাপতি জহিরুল ইসলাম (৩৮) কে আটক করেছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) রাত প্রায় ১০টায় লামা থানার এসআই শাকিল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লামা মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

আটক জহিরুল ইসলাম হলেন সাবেক বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে এবং লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেনের ছোট ভাই।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে লামা থানা পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বান্দরবানে অভিযান: সাবেক কৃষক দল নেতা আটক, ১০৮ পিস ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলাতে পুলিশ একটি অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কৃষক দল সভাপতি ও লামা উপজেলা জিসাস সভাপতি জহিরুল ইসলাম (৩৮) কে আটক করেছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) রাত প্রায় ১০টায় লামা থানার এসআই শাকিল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লামা মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

আটক জহিরুল ইসলাম হলেন সাবেক বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে এবং লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেনের ছোট ভাই।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে লামা থানা পুলিশ জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ