আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নারী অধিকার ও সমতার বার্তা তুলে ধরেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় নারী ও কন্যাদের নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে ভাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারী অধিকার ও সমতার বিভিন্ন বার্তাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন, যা র্যালিটিকে উৎসবমুখর করে তোলে।
এ বছরের International Women's Day এর প্রতিপাদ্য ছিল- “আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার রক্ষা এবং সমাজে সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারী ও কন্যাদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
উপজেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম এবং ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সমাজে নারী অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন