ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক
ছবি : সংগৃহীত

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক হওয়ার পর ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে রবিবার (৮ মার্চ) নিজ দেশের অভিবাসন পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন হয়।

এ সময় বিজিবির পক্ষে দর্শনা ক্যাম্পের সুবেদার এনামুল হক এবং ভারতের বিএসএফের পক্ষে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার উপস্থিত ছিলেন। ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার শিংড়ী টেংরা কলোনি গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের কন্যা।

স্থানীয় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ২০২৫ সালের ৩০ জুন ফাল্গুনী রায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। এর পর দুটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে রাখা হয়।

৮ মাস কারাভোগ শেষে রবিবার বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ফাল্গুনী রায়কে দর্শনা সীমান্তে ভারতে ফেরত পাঠানো হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় তৎপরতা অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক হওয়ার পর ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে রবিবার (৮ মার্চ) নিজ দেশের অভিবাসন পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন হয়।

এ সময় বিজিবির পক্ষে দর্শনা ক্যাম্পের সুবেদার এনামুল হক এবং ভারতের বিএসএফের পক্ষে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার উপস্থিত ছিলেন। ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার শিংড়ী টেংরা কলোনি গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের কন্যা।

স্থানীয় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ২০২৫ সালের ৩০ জুন ফাল্গুনী রায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। এর পর দুটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে রাখা হয়।

৮ মাস কারাভোগ শেষে রবিবার বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ফাল্গুনী রায়কে দর্শনা সীমান্তে ভারতে ফেরত পাঠানো হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় তৎপরতা অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ