ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে সমন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে সমন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত রবিবার দুপুরে বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন সকালে রমনা থানা জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয় যে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসিরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ তার ফেসবুক পেজ থেকে দেওয়া কিছু বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, যা মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সম্মানে কালিমা লেপন করেছে বলে বাদী দাবি করেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মোট তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছিল। বিজ্ঞ আদালত প্রাথমিক শুনানি শেষে মানহানিসহ দুটি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন এবং আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন। নাসিরুদ্দীন পাটওয়ারীর এসব কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের কাছে মির্জা আব্বাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও আরজিতে উল্লেখ করা হয়।

রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে একের পর এক আক্রমণাত্মক ও মানহানিকর পোস্ট শেয়ার করার মাধ্যমে নাসিরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে এই অপরাধ সংঘটন করেছেন বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে। আদালতের এই সমন জারির ফলে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী ধার্য তারিখে আসামিকে আদালতে উপস্থিত হয়ে নিজের অবস্থানের সপক্ষে ব্যাখ্যা দিতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে সমন

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ