নওগাঁ-জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শনিবার (৭ মার্চ) রাতে পরিচালিত বিশেষ টহল অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ভুটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৫/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলাহার স্কুল মাঠের উত্তর পাশে ভুট্টা ক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ইস্কফ সিরাপ এবং ৪৩ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন