ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২০০ মার্কিন সেনা নিহতের ইরানি দাবি, অস্বীকার করল সেন্টকম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

২০০ মার্কিন সেনা নিহতের ইরানি দাবি, অস্বীকার করল সেন্টকম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছেন এবং সেন্টকমের একটি রণতরী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এটিকে তাদের 'অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪'-এর বড় সাফল্য হিসেবে প্রচার করছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই দাবিগুলো সম্পূর্ণ 'ভিত্তিহীন ও মিথ্যা' বলে প্রত্যাখ্যান করেছে।

সেন্টকমের মুখপাত্র বলেন, আইআরজিসি যে ২০০ সেনা হতাহতের দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং কোনো রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়। তাদের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২০০ মার্কিন সেনা নিহতের ইরানি দাবি, অস্বীকার করল সেন্টকম

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছেন এবং সেন্টকমের একটি রণতরী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এটিকে তাদের 'অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪'-এর বড় সাফল্য হিসেবে প্রচার করছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই দাবিগুলো সম্পূর্ণ 'ভিত্তিহীন ও মিথ্যা' বলে প্রত্যাখ্যান করেছে।

সেন্টকমের মুখপাত্র বলেন, আইআরজিসি যে ২০০ সেনা হতাহতের দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং কোনো রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়। তাদের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ